বানারীপাড়ায় নারী ভোটারদের সারি সারি লাইন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়ায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) কোথাও

2026-02-12T12:51:37+00:00
2026-02-12T12:51:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় নারী ভোটারদের সারি সারি লাইন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ৭৭)
বানারীপাড়ায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়ায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী। সকালে উপজেলার চাখার ফজলুল হক ইন্সটিটিউশন স্কুল কেন্দ্রে নারী ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখা গেলেও মাত্র একটি লাইনে হাতেগোনা কয়েকজন পুরুষ ভোটার ছিলেন। এদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভোটাররাও রয়েছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশী দেখা গেছে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ  ও জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।


প্রসঙ্গত, বরিশাল-২ আসনে ভোটার সংখ্যা-৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ জন।

এর মধ্যে উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ১৮৫, মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ২৯জন, তৃতীয় লিঙ্গের (হিজরা) একজন, মোট ভোটার সংখ্যা-দুই লাখ ৩৬ হাজার ২১৫ জন। মোট কেন্দ্র সংখ্যা-৮৪টি। বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা-৭৪ হাজার ৯২৩জন, নারী ভোটার সংখ্যা-৭২ হাজার ৬৪৫ জন, মোট ভোটার সংখ্যা একলাখ ৪৭ হাজার ৫৬৮ জন। মোট কেন্দ্র সংখ্যা-৫৬টি। 

সময়ের আলো/জোআই


  বিষয়:   বানারীপাড়ায় নারী ভোটারদের সারি সারি লাইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: