জাল ভোট ও প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার আটক ৩

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে দুই জনকে ও গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার দায়ে এক জনকে

2026-02-12T13:07:23+00:00
2026-02-12T13:07:23+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
জাল ভোট ও প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার আটক ৩
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম 
গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার দায়ে আটক। ছবি : সময়ের আলো
পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে দুই জনকে ও গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার দায়ে এক জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ শিকদারকে (৪৬)  আটক করা হয়। অপরদিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করা হয়।

 আরও পড়ুন

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া পটুয়াখালী-৪ আসনে রাঙ্গাবালী উপজেলার গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তার করে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার অভিযোগে ধানের শীষের এজেন্টের সঙ্গে  হাতপাখার এজেন্টের বাকবিতণ্ডা হয়েছে। 

সময়ের আলো/জোআই
  বিষয়:   জাল ভোট  প্রকাশ্যে ভোট  আটক  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: