সিলেটে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন জেলা

2026-02-12T13:11:12+00:00
2026-02-12T13:11:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ
সিলেট সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম 
সিলেটে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। সংগৃহীত ছবি
সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল সাড়ে চারটায়।

তিনি বলেন, সিলেটে প্রতিটি নির্বাচনেই সকালবেলা ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। দুপুরের পর উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।  


এসময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৬১০ এবং ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি।


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: