আমি যাকে ভোট দিই, সেই জেতে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকা-১৭ আসনের ভোটার মিষ্টি জান্নাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ

2026-02-12T13:52:07+00:00
2026-02-12T13:52:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আমি যাকে ভোট দিই, সেই জেতে
মিষ্টি জান্নাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম 
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সংগৃহীত ছবি
ঢাকা-১৭ আসনের ভোটার মিষ্টি জান্নাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল। এবারও জিতবে আশা করি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি জানান, এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান।

ভোট প্রদানের পর সংবাদমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে ভালো লাগছে।
 
তিনি আরও বলেন, ভোট দেওয়ার পরিবেশ ভালো। আগেরবারও পরিবেশ ভালো পেয়েছি। পরিবর্তনের সরকার চাই। যিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে চলে যায় উন্নয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়ন করুক।

 
ভোট দিতে সাদা বোরকায় ঘোমটা দিয়ে ভোট কেন্দ্রে আসেন মিষ্টি জান্নাত। ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর। 

উল্লেখ্য, নতুন বছরে বলিউড সিনেমার পাশাপাশি ৪টি ঢালিউড সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। চিত্রনায়িকার পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও। 


/ইউএমএইচ



  বিষয়:   মিষ্টি জান্নাত  নির্বাচন  ভোট  ঢাকা-১৭ আসন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: