ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনে ৮ জনকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এখন পর্যন্ত দুটি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা

2026-02-12T16:31:34+00:00
2026-02-12T16:31:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনে ৮ জনকে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এখন পর্যন্ত দুটি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন জানান, নির্বাচনি আচরণবিধি ও মোটরযান চলাচল সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা আদায় করা হয়েছে।


‎নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে ঝালকাঠির চার উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

সময়ের আলো/জোআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: