উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক

খেলা

শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটগ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনে মহাসমারোহে এবং উৎসবের আমেজে ভোট দিয়েছেন দেশের মানুষ।ভোটের দিনে

2026-02-12T16:48:45+00:00
2026-02-12T16:48:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ক্রিকেটাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম 
নরুল হাসান সোহান ও তামিম ইকবাল। সংগৃহীত ছবি
শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটগ্রহণ শেষ হয়েছে।  এ নির্বাচনে মহাসমারোহে এবং উৎসবের আমেজে ভোট দিয়েছেন দেশের মানুষ। ভোটের দিনে বসে নেই ক্রিকেটাররাও। নিজ নিজ এলাকায় প্রিয়জনের সাথে তারাও মহাআনন্দের সাথে ভোট দিচ্ছেন। 

তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হোসেন সোহানরা নিজ নিজ এলাকায় ভোট দিয়ে ফেসবুক পোস্টে বার্তাও দিয়েছেন।

চট্টগ্রাম-৯ আসনের ভোটার তামিম ইকবাল। সেখানের ৬৬ নম্বর কেন্দ্র, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিচ তলায় নিজের ভোট দিয়েছেন তামিম ইকবাল। চট্টগ্রাম শহরের কাজির দেউরির শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে অবস্থিত এই ভোট কেন্দ্র।

 
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ আশরাফুল ভোট দিয়েছেন ঢাকা-৯ আসনে। 

এই আসনের ৪৭ নম্বর কেন্দ্রে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আশরাফুল। এছাড়া নিজ শহর ফেনীতে ভোট দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফেনী-২ আসন থেকে ভোট দিয়েছেন সাইফউদ্দিন।

এছাড়া ভোট দিয়েছেন মাহমুদুল হাসান জয়, আকবর আলীরা। চোটে থাকা জয় ভাঙা হাত স্লিংয়ে ঝুলিয়েই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছেন। এদিকে নিজ এলাকা থেকে প্রথমবার ভোট দিয়েছেন নারী দলের পেসার মারুফা আক্তার। সঙ্গে ছিল তার পরিবারও।

সময়ের আলো/এআর


  বিষয়:   উৎসবমুখর  ভোট  ক্রিকেটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: