ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর সবার। এরই মধ্যে ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফল

2026-02-12T18:32:49+00:00
2026-02-12T18:33:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৬:৩৩ পিএম  (ভিজিট : ৬৬৬)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর সবার। এরই মধ্যে ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের মতো এই আসনেও ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশব্যাপী ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

প্রকাশিত ফল অনুযায়ী, ওই কেন্দ্র থেকে তিনি পেয়েছেন ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫২৮ ভোট। এটি আসনের মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্রের ফল, ফলে সামগ্রিক ফলাফল পেতে আরও সময় লাগবে।
আরও পড়ুন

ঢাকা-১৫ আসনটি বিস্তৃত হয়েছে মিরপুর এলাকা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট অঞ্চলজুড়ে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

এবারের নির্বাচনে রাজনৈতিক অংশগ্রহণের দিক থেকেও রেকর্ড হয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি-৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। ভোটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১১৯টি প্রতীক।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। জালভোটের অভিযোগ এসেছে ৫৯টি কেন্দ্রে এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

সব মিলিয়ে, একটি কেন্দ্রের ফলাফলে প্রাথমিক চিত্র মিললেও ঢাকা-১৫ আসনের চূড়ান্ত ফল জানতে এখন নজর সবার বাকি কেন্দ্রগুলোর গণনার দিকে।

এএডি/


  বিষয়:   ঢাকা-১৫  আসন  কেন্দ্র  জামায়াত  আমির  ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: