নেত্রকোণা-২ আসনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনার কার্যক্রম। নেত্রকোণা সদর বারহাট্টা আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক এগিয়ে আছেন।
কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, ১০০ নং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডাক্তার আনোয়ারুল হক পেয়েছেন ১০৮১। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ফাহিম রহমান খান পাঠান শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট।
এছাড়া মাওলানা আব্দুল কাইয়ুম হাতপাখা প্রতীকে ৬৩, এ বি এম রফিকুল ইসলাম তালুকদার লাঙ্গল প্রতীকে ৫৯ এবং গাজী আব্দুর রহীম রুহি বটগাছ প্রতীকে ৫ ভোট পেয়েছেন।
ওই কেন্দ্রে মোট ভোটার ২৯৩০ জন। ভোট পড়েছে ১৪৮০টি। যার মধ্যে বাতিল ভোট ৩৯। হারানো ভোট ১টি।
এদিকে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৬৫৬টি এবং না ভোট পড়েছে ৭৬৭। বাতিল ৫৪টি এবং হারানো ভোট ৩টি।
সময়ের আলো/এসকে/কেএইচও