দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, তৃতীয় তাসনীম জারা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী

2026-02-12T19:46:20+00:00
2026-02-12T19:48:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, তৃতীয় তাসনীম জারা
ঢাকা ৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৭:৪৮ পিএম  (ভিজিট : ২০৫)
সংগৃহীত ছবি
ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া এছাড়া ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে এই তথ্য জানা গেছে। 

ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কেন্দ্রটির ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক পেয়েছে ২৬১ ভোট। আর ফুটবল প্রতীক পেয়েছে ১৩৬ ভোট। 

খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষ শীর্ষে রয়েছে। এ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৫৫ ভোট। শাপলা প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এখানে ধানের শীষের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ২৬৩ ভোট।


জানা গেছে, এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ এবং ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার ৪লাখ ৬৯হাজার ৩৬০। এদের মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৩৭ হাজার ৬৭৩। মহিলা ভোটার ২লাখ ৩১হাজার ৬৮২। তৃতীয় লিংঙ্গের (হিজড়া) ৫জন। এই আসনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় ছিলেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। তবে তিনি ঠিক পাশের আসন ঢাকা-১১ এর ভোটার। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাসনিম জারা।

সময়ের আলো/জোআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: