নারায়ণগঞ্জ ১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু ভূঁইয়া) এগিয়ে রয়েছেন। এখন

2026-02-12T19:36:53+00:00
2026-02-12T19:36:53+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জ ১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু ভূঁইয়া) এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত পাওয়া নয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, তিনি ১১ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৯৩৫ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষে এই তথ্য জানা যায়। এর আগে এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ব্যাপক হারে বৃদ্ধি পায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এখন ফলাফলের অপেক্ষায় আছেন সাধারণ ভোটাররা।


উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৩ জন।

সময়ের আলো/জোআই
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: