ঢাকা ১১ আসনে তিন কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর ঘনবসতিপূর্ণ ঢাকা ১১ আসনে ভোটগণনার শুরুতেই পাওয়া আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রামপুরা,

2026-02-12T20:11:32+00:00
2026-02-12T20:11:32+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ঢাকা ১১ আসনে তিন কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
রাজধানীর ঘনবসতিপূর্ণ ঢাকা ১১ আসনে ভোটগণনার শুরুতেই পাওয়া আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের অংশ নিয়ে গঠিত এই আসনের তিনটি কেন্দ্রের ফল প্রকাশ হয়েছে।

প্রাপ্ত ফল অনুযায়ী, নাহিদ ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। এই হিসেবে প্রাথমিক গণনায় ৮২১ ভোটে এগিয়ে আছেন এনসিপি প্রার্থী।

Advertisement
যদিও এটি মোট কেন্দ্রের তুলনায় খুবই অল্প অংশের ফল, তবু শুরুতেই ব্যবধান তৈরি হওয়ায় আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আগ্রহ বেড়েছে। ঢাকা ১১ এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যেখানে নারী ও পুরুষ ভোটার- দুই শ্রেণিরই উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন

ভোটের দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয়েছে গণভোটও। নির্বাচন কমিশনের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে।

এবারের নির্বাচনে রাজনৈতিক অংশগ্রহণের দিক থেকেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জনের মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।

সব মিলিয়ে, ঢাকা ১১ আসনের তিনটি কেন্দ্রের ফলাফল একটি প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে মাত্র। চূড়ান্ত ফলাফলের জন্য এখন নজর বাকি কেন্দ্রগুলোর গণনার দিকে। তবে শুরুতেই এগিয়ে থাকায় আলোচনায় উঠে এসেছেন নাহিদ ইসলাম।

এএডি/
  বিষয়:   ঢাকা ১১  আসন  কেন্দ্র  ভোট  নাহিদ ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: