১০৬ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে জয়ের পথে ‘হ্যাঁ’ ভোট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটে প্রাথমিক ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট। বেসরকারিভাবে পাওয়া তথ্য

2026-02-12T20:36:09+00:00
2026-02-12T20:49:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
১০৬ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে জয়ের পথে ‘হ্যাঁ’ ভোট
ফরিদপুর ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৮:৪৯ পিএম
প্রতীকী ছবি
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটে প্রাথমিক ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট। বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন আসনের ১০৬টি কেন্দ্রের ফলাফলে সনদের পক্ষে ভোট পড়েছে ৬৯ হাজার ৩৪৭টি, আর বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ১৯ হাজার ৯৪৫টি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি এই গণভোট ঘিরেও ছিল ভোটারদের আগ্রহ। এখন পর্যন্ত যে ফল পাওয়া যাচ্ছে, তাতে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের পক্ষে জনসমর্থনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

গণভোটে চূড়ান্তভাবে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। প্রস্তাবিত সনদ অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে উল্লেখযোগ্যভাবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই তিনি বিভিন্ন সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দিতে পারবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তন আসবে। প্রকাশ্য ভোটের বদলে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। একই সঙ্গে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রয়েছে, যেখানে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
আরও পড়ুন

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও সীমা আরোপের প্রস্তাব আছে- একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না।

সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়াতে ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। অর্থবিল ও অনাস্থা ভোট ছাড়া অন্য বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন এমপিরা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।

বিচার বিভাগীয় কাঠামোতেও বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে- প্রধান বিচারপতি নিয়োগ এবং হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগে আলাদা কমিশন গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে।

এ ছাড়া মৌলিক অধিকার সুরক্ষা, জরুরি অবস্থায় অধিকার খর্ব না করা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা এবং নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির মতো বিষয়ও সনদে অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকারেও পরিবর্তনের প্রস্তাব আছে, যেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

যদিও এটি এখনো আংশিক ও বেসরকারি ফল, তবু প্রাথমিক চিত্র বলছে- গণভোটের এই ফলাফল দেশের সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিতে পারে। এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের।

এএডি/


  বিষয়:   কেন্দ্র  নির্বাচন  প্রাথমিক  ফলাফল  জয়  ভোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: