ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সুনামগঞ্জ-২ আসনে ভোট গণনা শেষ হওয়ার আগেই দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক চিত্র। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কাদা-ছোড়াছুড়ির বদলে সামনে এলো সৌজন্য

2026-02-12T21:01:24+00:00
2026-02-12T21:01:24+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম 
জামায়াত সমর্থিত প্রার্থী শিশির মনির। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ-২ আসনে ভোট গণনা শেষ হওয়ার আগেই দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক চিত্র। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কাদা-ছোড়াছুড়ির বদলে সামনে এলো সৌজন্য আর গণতান্ত্রিক চর্চার বার্তা। ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে প্রকাশ্যেই অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী, জামায়াত সমর্থিত প্রার্থী শিশির মনির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে শিশির মনির লেখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’ পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই এমন বার্তা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement
সর্বশেষ বেসরকারি ফলাফলে দেখা যায়, ১১১টি কেন্দ্রের মধ্যে ৮২টির ফল পাওয়া গেছে। এতে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। অর্থাৎ ৩১ হাজার ৮২২ ভোটের বড় ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী। বাকি রয়েছে ২৯টি কেন্দ্রের ফলাফল।
আরও পড়ুন

এর আগেই সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে ৪১টি কেন্দ্রের ফলাফলে ১৮ হাজার ৭০০ ভোটে পিছিয়ে থাকার চিত্র স্পষ্ট হলে পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত দেন শিশির মনির। পরবর্তীতে ব্যবধান আরও বাড়লে তিনি আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান।

এ আসনে সিপিবি প্রার্থী নিরঞ্জন দাস (কাস্তে) এখন পর্যন্ত কোনো ভোট পাননি বলেও প্রাপ্ত ফলাফলে উল্লেখ রয়েছে।

চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নাছির উদ্দিন চৌধুরীর জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আর প্রতিদ্বন্দ্বীর এমন আগাম শুভেচ্ছা বার্তা নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল- এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এএডি/
  বিষয়:   ধানের শীষ  প্রার্থী  অভিনন্দন  শিশির মনির  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: