‘৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোটগণনা শেষ হওয়ার আগেই কয়েকটি আসনে নিজেদের অগ্রগতি নিয়ে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, প্রাথমিক ফলাফলে অন্তত পাঁচটি

2026-02-12T22:05:34+00:00
2026-02-12T22:05:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ১০:০৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
ভোটগণনা শেষ হওয়ার আগেই কয়েকটি আসনে নিজেদের অগ্রগতি নিয়ে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, প্রাথমিক ফলাফলে অন্তত পাঁচটি আসনে তাদের প্রতীক ‘শাপলা কলি’র প্রার্থীরা জয় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভেরিফায়েড পেজে প্রকাশিত স্ট্যাটাসে তিনি লেখেন, ইতোমধ্যে পাঁচটি আসনে শাপলা কলির বিজয় নিশ্চিত হয়েছে এবং আরও বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
আরও পড়ুন

নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলের ভিত্তিতেই দলটির এই দাবি বলে জানা গেছে। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, নতুন দল হিসেবে এনসিপির জন্য এই অগ্রগতি প্রতীকী গুরুত্ব বহন করছে।

বিশেষ করে জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এনসিপি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সেই প্রেক্ষাপটে ‘শাপলা কলি’ প্রতীকটি এবার বেশ আলোচনায় ছিল।

এদিকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে এখনো চলছে ফলাফল গণনার কাজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাকি আসনগুলোর চিত্র আরও পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হবে চূড়ান্ত ফলাফল এবং কোন দল কতটি আসনে জয় পেয়েছে।

এএডি/


  বিষয়:   শাপলা কলি  জয়  লড়াই  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: