যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৯০টি কেন্দ্রের সব কটির প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৯০টি কেন্দ্রে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষ অনিন্দ্য ইসলাম অমিত এক লাখ ৭৩ হাজার ২৩ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল্লা) পেয়েছেন এক লাখ ৬৫ হাজার ১২৯ ভোট।
অনিন্দ্য ইসলাম অমিত ৭ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করেছেন।
যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত) এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং নারী ভোটার ৩ লাখ ৫ হাজার ৯০১ জন। ১৯০টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
এদিকে, ফলাফল ঘোষণার পর থেকেই যশোর শহরে বিএনপির নেতা-কর্মীরা বিজয় মিছিল শুরু করেছেন। নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত তার প্রতিক্রিয়ায় এই জয়কে যশোরবাসীর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের জয় হিসেবে অভিহিত করেছেন।
এফআর