নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রহমান ভুঁইয়া দিপু এক লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১ টায় রূপগঞ্জ উপজেলা অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ভোটারদের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। এ সময় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপুকে নিয়ে নেতাকর্মীরা বিজয় মিছিল করেন।
মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, আমি রুপগঞ্জবাসীকে কথা দিয়েছি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং অপরাধমুক্ত রূপগঞ্জ গড়ব।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট এবং গণভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গিয়েছেন।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৮৪৯ এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৯৭৭ জন ও হিজড়া ভোটার সংখ্যা ৩ জন।
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন। তারা হলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, হাতপাখা প্রার্থী ইমদাদুল্লাহ, কাস্তে প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান চন্দন, আপেল প্রতীকের প্রার্থী রেহান আফজাল, জাহাজ প্রতীকের দুলাল হোসেন ও ট্রাক প্রতীকের ও ওয়াসিম উদ্দিন।
এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়ে, স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
এফআর