হবিগঞ্জ -৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্য়ালয় থেকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
জানা গেছে, ১৩৮টি কেন্দ্রের সবকটি কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট।
এছাড়া জাতীয় পার্টির আবদুল মুমিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৫৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এস এম সরওয়ার পেয়েছেন ১৪ হাজার ১৩৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমদ সোহেল পেয়েছেন ৫ হাজার ৪৪৩ ভোট এবং মুক্তি জোটের মো. শাহিনুর রহমান ১৩২ ভোট পেয়েছেন।
এফআর