চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরীর আকবরশাহ –পাহাড়তলী আংশিক) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী, বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী।
এই সংসদীয় আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির আসলাম চৌধুরী পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট। অন্যদিকে আসনটির দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর আনোয়ার সিদ্দিকী চৌধুরী পেয়েছেন ৮৯ হাজার ২৬৪ ভোট।
আসলাম চৌধুরী ৫৩ হাজার ৪০৬ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এদিকে সকাল থেকেই সীতাকুণ্ডের ১২৪টি কেন্দ্রে ভোটারদের অভূতপূর্ব সমাগম লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর আসলাম চৌধুরীকে প্রতিনিধি হিসেবে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করলেও ভোটের মাঠে আসলাম চৌধুরী জনপ্রিয়তার কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন।
এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলে।
চট্টগ্রাম-৪ আসনে এবার মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা কারী দিদারুল মাওলা, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ, মোমবাতি প্রতীকে ইসলামিক ফ্রন্টের মো. সিরাজউদ্দৌলা, কাস্তে প্রতীকে সিপিবির মো. মছিউদদৌলা, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির শহিদুল ইসলাম চৌধুরী, মাথাল প্রতীকে গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম এবং বই প্রতীকে নেজামে ইসলাম পার্টির জাকারিয়া খালেদ।
এফআর