নাটোর-২
বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে বিজয়ী
নির্বাচন, নাটোর-২, বিএনপি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বেসরকারিভাবে, বিজয়ী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ এএম
বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সময়ের আলোত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ৩৩ হাজার ১৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষিত হন তিনি।
আসনটিতে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুদার দুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।
জানা গেছে, নাটোর-২ সংসদীয় আসন নম্বর ৫৯। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৬টি। মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৮৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ৬৫৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ২২২ জন।
এফআর