স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার চমকপ্রদ জয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দলীয় প্রতীক নয়, স্বতন্ত্র পরিচয়েই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় তুলে নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে

2026-02-13T00:51:03+00:00
2026-02-13T00:51:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়া-২
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার চমকপ্রদ জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম 
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
দলীয় প্রতীক নয়, স্বতন্ত্র পরিচয়েই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় তুলে নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। ফলে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন

এ আসনে মোট ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় জোটের শক্ত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র হিসেবে রুমিন ফারহানার এই জয় আসনটিতে ভোটারদের ভিন্নধর্মী বার্তার ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় ইস্যু, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও নির্বাচনী কৌশল- সব মিলিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চূড়ান্ত ফলাফলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এএডি/


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  রুমিন ফারহানা  স্বতন্ত্র  প্রার্থী  জয় 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: