লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব ও দলের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
জানা গেছে, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।
লক্ষ্মীপুর-৩ আসন মোট ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ, ২৯ হাজার ৭০৯ জন। নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩০টি।
এফআর