ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসনটির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
তিনি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোটসহ এক লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৩৬৮ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৬৩৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৯৯ জন। ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটারের জন্য একটি পোস্টাল গণনা কেন্দ্রসহ ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।
এফআর