বিজয় মিছিল না করতে তারেক রহমানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের কোথাও কোনো বিজয় মিছিল এবং সমাবেশ না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শুক্রবার বাদ জুম্মামহান

2026-02-13T02:45:21+00:00
2026-02-13T02:45:21+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিজয় মিছিল না করতে তারেক রহমানের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ এএম 
প্রতীকী ছবি
দেশের কোথাও কোনো বিজয় মিছিল এবং সমাবেশ না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শুক্রবার বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য- নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় চেয়ারম্যানের বেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। 

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র আনুষ্ঠানিক ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য- দলের সাংগঠনিক সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন। 


শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান কর্মীদের কোথাও কোনো বিজয় মিছিল, সভা ও সমাবেশ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন।

এফআর
  বিষয়:   নির্বাচন  বিজয় মিছিল না করতে তারেক রহমানের নির্দেশ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: