প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ এএম
স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ। ছবি : সংগৃহীতটাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ (মোটর সাইকেল প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ হাজার ৬০ ভোট বেশি পেয়েছেন।
জানা গেছে, আসনটির ১২২ কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে আজাদ পেয়েছেন ১ লাখ ০৬ হাজার ৭৯৪ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম ওবায়দুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।
এছাড়াও টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের এনসিপি প্রার্থী সাইফুল্লাহ হায়দার (শাপলা কলি) প্রতীক পেয়েছে ৩৩ হাজার ২০৩ ভোট, ইসলামী আন্দোলন মো. রেজাউল করিম (হাতপাখা) প্রতীক পেয়েছে ৩ হাজার ৯৯৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার (হাঁস) প্রতীক পেয়েছে ১ হাজার ৪৯ ভোট।
এফআর