জয় ছিনিয়ে নিলেন এনসিপির হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক

2026-02-13T03:13:56+00:00
2026-02-13T03:13:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জয় ছিনিয়ে নিলেন এনসিপির হান্নান মাসউদ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ এএম 
আব্দুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ পেয়েছেন ৯০ হাজার ১১৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। 


অন্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪ হাজার ৬৮০ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজিব ৩ হাজার ৭১৪ ভোট, হাত পাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২ হাজার ১৭৯ ভোট, তাঁরা প্রতীকে মোহাম্মদ আবদুল মোতালেব ১ হাজার ২৩৭ ভোট, একতারা প্রতীকের আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ৩৮৯ ভোট, লাঙ্গল প্রতীকের এটিএম নাবী উল্যাহ ২৭১ ভোট, ট্রাক প্রতীকে মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট, ছাতা প্রতীকে মোহাম্মদ আবুল হোসেন ৮৫ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নোয়াখালী-৬ হাতিয়া আসনে সুস্থ, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। 


এফআর


  বিষয়:   নির্বাচন  নোয়াখালী-৬  জয়  এনসিপি  হান্নান মাসউদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: