বিজয়ী হলেন বক্তা মুফতি আমির হামজা

খুলনা সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা জয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত

2026-02-13T04:34:14+00:00
2026-02-13T04:34:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া-৩
বিজয়ী হলেন বক্তা মুফতি আমির হামজা
খুলনা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৪ এএম 
জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজা ১ লাখ ৬৭ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৭৭ ভোট।

প্রসঙ্গত, মুফতি আমির হামজা এবারের নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী। তার বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে তুমুল আলোচনা হয়েছে। 


এর আগে, আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।

এফআর


  বিষয়:   নির্বাচন  কুষ্টিয়া-৩  বিজয়ী  বক্তা  মুফতি আমির হামজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: