জামায়াত প্রার্থীর ‘গাদ্দারি’ বাংলাদেশ মনে রাখবে : সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১১ দলীয় জোটের বিরুদ্ধে নিজ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার।বৃহস্পতিবার (১২

2026-02-13T04:44:40+00:00
2026-02-13T04:44:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াত প্রার্থীর ‘গাদ্দারি’ বাংলাদেশ মনে রাখবে : সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৪ এএম 
এনসিপি যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি : সংগৃহীত
১১ দলীয় জোটের বিরুদ্ধে নিজ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।

নরসিংদী-২ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং শাপলা কলি প্রতীকের প্রতিদ্বন্দ্বীরা বেসরকারিভাবে কে কত ভোট পেয়েছেন তা উল্লেখ করে তুষার লেখেন, ‌‘নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোট অন্তত ১০-১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করতো।’


তিনি আরও লেখেন, ‘ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি ১১ দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে।’

জামায়াতের প্রার্থীর ‘গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে’ উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এ আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করতো।’

এফআর


  বিষয়:   নির্বাচন  জামায়াত প্রার্থী  গাদ্দারি  বাংলাদেশ  সারোয়ার তুষার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: