সাতক্ষীরার ৪টি আসনেই জয়ী জামায়াতের প্রার্থীরা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতেজেলার সাত

2026-02-13T05:18:05+00:00
2026-02-13T05:39:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরার ৪টি আসনেই জয়ী জামায়াতের প্রার্থীরা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৫:৩৯ এএম
(বাম থেকে) ইজ্জত উল্যাহ, আবদুল খালেক, রবিউল বাশার ও গাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার সাত উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলার ৬০৯টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট ১৬৮টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর ইজ্জত উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৫৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৬৮ ভোট।

সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর) আসনে ১৮০টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর মুহাদ্দিস আবদুল খালেক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রউফ(ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোট।


সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে মোট ১৬৫টি কেন্দ্রের ফলাফলে হাফেজ রবিউল বাশার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। 

এছাড়া আসনটিতে বিএনপির কাজী আলাউদ্দীন (ধানের শীষ)পেয়েছেন ৪৮ হাজার ৭৩৪ ভোট।

এদিকে, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ৯৬টি কেন্দ্রের ফলাফলে গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

এফআর


  বিষয়:   নির্বাচন  সাতক্ষীরা    জয়ী  জামায়াত  প্রার্থীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: