রাজবাড়ীর দুইটি আসনে বিএনপির প্রার্থী খৈয়ম ও হারুন বিজয়ী

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির

2026-02-13T10:41:12+00:00
2026-02-13T10:41:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
রাজবাড়ীর দুইটি আসনে বিএনপির প্রার্থী খৈয়ম ও হারুন বিজয়ী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ১৭০)
হারুন-অর-রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট এবং রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন।

এছাড়াও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল) প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।  রাজবাড়ী-১ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৩০ হাজার ৩১৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯০২ জন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ ও ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৫৯৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩ দশমিক ২০ শতাংশ।

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) প্রতীকে ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।


এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু (কলস) প্রতীকে ৩৬ হাজার ৩৩৮ ভোট,  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক (হাত পাখা) প্রতীকে ৮ হাজার ৫০৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল) প্রতীকে ১ হাজার ২১৯ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ (ট্রাক) প্রতীকে ৬৩৩ ভোট, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেয়াল ঘড়ি) প্রতীকে ৩২১ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মণ্ডল (ছড়ি) প্রতীকে ২৬৬ ভোট পেয়েছেন।

রাজবাড়ী-২ আসনে মোট ভোটার ছিলো ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ ও বাতিল হয়েছে ৯ হাজার ৩০৯টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়াও গণভোটে রাজবাড়ী-১ আসনে হ্যাঁ ভোট পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৫৫ এবং “না” ভোট পেয়েছে ৮৭ হাজার ২২৫ টি।  এই আসনে গণভোট দিয়েছে ২ লাখ ৭১ হাজার ৬৩১ জন। মোট বৈধ গণভোটের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৫০ ও বাতিল ভোটের সংখ্যা ২৬ হাজার ৮৮১।

রাজবাড়ী-২ আসনে গণভোটে “হ্যাঁ ভোট পেয়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫ এবং “না” ভোট পেয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭ টি। এই আসনে গণভোট দিয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন। মোট বৈধ গণভোটের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩৯২ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯ হাজার ৫১২ টি।

প্রসঙ্গত, রাজবাড়ী-১আসনে বিজয়ী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর আগে তিনবার রাজবাড়ী পৌরসভার মেয়র ও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অপরদিকে, রাজবাড়ী-২আসনে বিজয়ী হারুন অর রশিদ হারুন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সময়ের আলো/জোআই


  বিষয়:   রাজবাড়ী  সংসদীয় আসন  বিএনপির প্রার্থী  খৈয়ম  হারুন  বিজয়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: