ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি আসনের মধ্যে পাঁচ আসনে ধানের শীষ ও একটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টায় নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থীরা হলেন ধানের শীষ প্রতীকে নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম এবং নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলাম প্রার্থী এনামুল হক।
এছাড়া গণভোটের পক্ষে হ্যা ভোট পড়েছে ১০ লাখ ৩৬ হাজার ৫৮টি এবং না ভোট ৪ লাখ ৬৬ হাজার ৯৫০টি।
এর আগে ৬টি আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়। সকাল সাড়ে ৭টা থেকে একটানা সাড়ে ৪টায় পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে- জেলার ১১টি উপজেলায় ৬টি আসনে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৭৮২ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ৭৫ দশমিক ২৭ শতাংশ ভোট গ্রহণ হয়।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য ও র্যাব নিয়োজিত ছিলো। এছাড়াও বিভিন্ন বাহিনীর ষ্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহলের দায়িত্বে নিয়োজিত ছিল।
সময়ের আলো/জোআই