ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১ (সাঁথিয়া) জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোমেন ১ লাখ ২৮ হাজার ৬২৬ ভোটে পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুর রহমান (ধানের শীষ) প্রতীক পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট।
পাবনা-২ (সুজানগর-বেড়া) বেসরকারিভাবে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব (ধানের শীষ) প্রতীকে ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেসাব উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৮৭ ভোট।
সময়ের আলো/জোআই