মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত পাঁচ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সিএনজি চালিত আটো রিকশা (সিএনজি) দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর

2026-02-13T18:03:27+00:00
2026-02-13T18:03:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত পাঁচ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১২৯)
প্রতীকী ছবি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সিএনজি চালিত আটো রিকশা (সিএনজি) দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাধবপুর উপজেলার পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের গোদামপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম সজিব সরকার (১২)। আহতরা হলো, স্মৃতি সরকার (২০), রাজমোহন সরকার (৪০), বর্ষণ সরকার (৭), রতন সরকার (৪০), ও ধনু মিয়া (৪০)। 


প্রত্যেকদর্শী সূত্রে জানাযায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে যায় এবং রাস্তায় দাড়িয়ে থাকা দিগন্ত লোকাল বাসের পিছনে গিয়ে সজোরে ধাক্কা লাগে ও দুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়।

আর কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম সজিব সরকারকে মৃত ঘোষণা করেন।  

সময়ের আলো/জোআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: