জাতীয় পার্টির দুর্গে ‘লাঙ্গলের জানাজা’, ছবি ভাইরাল

রংপুর ব্যুরো

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দুর্গ হিসেবে পরিচিত রংপুরে দলটির প্রার্থীদের চরম ভরাডুবি হয়েছে। এমনকিদলটির চেয়ারম্যান জিএম কাদেরও

2026-02-13T20:40:55+00:00
2026-02-13T20:41:39+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
জাতীয় পার্টির দুর্গে ‘লাঙ্গলের জানাজা’, ছবি ভাইরাল
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৮:৪১ পিএম
জাতীয় পার্টির দুর্গে ‘লাঙ্গলের জানাজা’, ছবি ভাইরাল। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দুর্গ হিসেবে পরিচিত রংপুরে দলটির প্রার্থীদের চরম ভরাডুবি হয়েছে। এমনকি দলটির চেয়ারম্যান জিএম কাদেরও পাননি জয়ের দেখা। তিনি রংপুর-৩ আসনের প্রার্থী ছিলেন। 

জানা গেছে, এবার সারাদেশের ১৯৬টি আসন থেকে নির্বাচনে অংশ নেয় জাপা, তবে দলটির চার দশকের ইতিহাসে এই প্রথম রংপুরসহ সারাদেশের কোন আসনেই জিততে পারেনি লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। 

এদিকে দলটির ভরাডুবিকে কেন্দ্র করে রংপুরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে তার জানাজার নামাজ পড়া হচ্ছে। 

কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের নামাজে জানাজা সম্পন্ন হলো।’ তবে ছবিটি কোথায় এবং কবে তোলা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার তার ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, আমিন।

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ফেসবুক পোস্টে লিখেছেন, লীগের গৃহপালিত জাতীয় পার্টি ইন্তেকাল করেছে। ধন্যবাদ রংপুরবাসী। ধন্যবাদ এই যুদ্ধের সকল নায়ককে, তৃপ্তি।


সংবাদকর্মী ও ছড়াকার জয়নাল আবেদীন লিখেছেন, রংপুরের জনগণ আবেগের লাঙ্গল থেকে মুখ ফিরিয়ে নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আবারও ভুল করেছে।

ভোটগ্রহণ শেষে ব্যালট পেপার গণনার সময় আতিক হাসান নামে আরেক সংবাদকর্মী লিখেছেন, রংপুরে আইসিইউতে জাতীয় পার্টি। সন্ধ্যার পর মৃত ঘোষণা হতে পারে। জাপার ভোটের অবস্থা খুবই সংকটাপন্ন।

ভাইরাল ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল একে ‘রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ’ হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকে এটিকে ‘অতিরঞ্জিত ও অসম্মানজনক’ বলে মন্তব্য করছেন।


এফআর
  বিষয়:   নির্বাচন  রংপুর  জাতীয় পার্টি  দুর্গ  লাঙ্গলের জানাজা  ছবি  ভাইরাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: