আমার নাম ভাঙিয়ে অন্যায় করলে ছাড় দেওয়া হবে না : শামা ওবায়েদ

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচনের সময় জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করা হবে।

2026-02-13T20:20:43+00:00
2026-02-13T20:20:43+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
আমার নাম ভাঙিয়ে অন্যায় করলে ছাড় দেওয়া হবে না : শামা ওবায়েদ
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম 
শামা ওবায়েদ। সংগৃহীত ছবি
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচনের সময় জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করা হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় কাজ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। আমি সত্যের পথে আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত সত্যের পথেই থাকবো।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামা ওবায়েদ বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ফলেই আমি জয়ী হয়েছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি নগরকান্দা ও সালথার প্রতিটি মানুষের বিজয়। কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, তরুণ-তরুণী, মা-বোন ও আপনারা যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার করছি। এই বিজয় উল্লাসের নয়, এটি দায়িত্বের। আজ থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। 


তিনি বলেন, আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করি। ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করি। ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি। নগরকান্দা ও সালথার উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই হবে আমার অগ্রাধিকার। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

শামা ওবায়েদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কারো ওপর কোনো অন্যায় করা যাবে না। নির্বাচনের বিষয় নিয়ে এলাকায় কোনো সংঘাত করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। সালথা ও নগরকান্দা উপজেলা দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সময়ের আলো/আআ
  বিষয়:   ভাঙিয়ে  অন্যায়  ছাড়  শামা ওবায়েদ  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: