চুরির অপবাদে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে রাখার পাশাপাশি গলায়

2026-11-17T18:21:58+00:00
2026-11-17T18:26:05+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
চুরির অপবাদে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৬:২৬ পিএম
মো. রুহুল আমিন। ছবি : সময়ের আলো
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে রাখার পাশাপাশি গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার বৃদ্ধের নাম মো. রুহুল আমিন। তিনি হতদরিদ্র ও মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নিয়ে যান রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে তাকে গ্রাম ঘোরানো হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। তিনি মাঝেমধ্যে মানুষের অজান্তে কলা, কচু ও সুপারি নিয়ে যান। তবে সামান্য অপরাধের অভিযোগে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই ঠিক হয়নি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই




  বিষয়:   পিরোজপুর  জিয়ানগর  ইন্দুরকানী  বৃদ্ধ নির্যাতন  শিকলবন্দি  অমানবিক আচরণ  চুরির অভিযোগ  ভিডিও ভাইরাল  সামাজিক যোগাযোগমাধ্যম  পুলিশ তদন্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: