শ্রীনগরে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ খালেদ হাসান ওরফে বিকাশ মোড়লকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর)

2026-11-17T17:49:44+00:00
2026-11-17T17:49:44+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীনগরে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেফতার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম 
খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল গ্রেফতার। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ খালেদ হাসান ওরফে বিকাশ মোড়লকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে বিকাশের কাছ থেকে ‘ইউএসএ’ লেখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি দেশীয় তৈরি পাইপগান, চার রাউন্ড শর্টগানের কার্তুজ এবং স্টিলের পাইপসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। বিকাশ মধ্য বাঘড়ার কাশেম মোড়লের ছেলে। তিনি বিকাশ মোড়ল বাহিনীর প্রধান বলে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক মিল্টন দত্তের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।


শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান জানান, গ্রেফতার বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, এর আগেও ২০২৪ সালের ডিসেম্বরের প্রথম দিকে বাঘড়ার বাসুদেব মন্দির এলাকা থেকে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ বিকাশকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   শ্রীনগর  মুন্সীগঞ্জ  বিকাশ মোড়ল  সন্ত্রাসী গ্রেফতার  বিদেশি পিস্তল  আগ্নেয়াস্ত্র উদ্ধার  পুলিশ অভিযান  চাঁদাবাজি  ডাকাতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: