মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার

2026-11-17T17:17:35+00:00
2026-11-17T17:17:35+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ট্রলার মালিক দুলাল মিয়া, আলম খান ও মিস্ত্রী বাকি বিল্লাহ হাওলাদার। তারা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

স্থানীয় আবুল কালাম জানান, ট্রলারটি পাথরঘাটার বিষখালি ও বলেশ্বর বারানি খালের মাছেরখাল এলাকায় নোঙর করা অবস্থায় রান্নার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিন রুমে থাকায় বাকি বিল্লাহ হাওলাদার বেশি দগ্ধ হন।


স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দগ্ধদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। অন্যদিকে বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।


জানা গেছে, ট্রলারটি আজ রাতে সাগরে মাছ শিকারে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারের ওপরের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।


পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।


সময়ের আলো/এনএন
  বিষয়:   মাছ ধরার ট্রলার  সিলিন্ডার বিস্ফোরণ  দগ্ধ  পাথরঘাটা  বরগুনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: