শেফালীর অনিশ্চিত জীবনের গল্প

শিহাবুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাস্তার পাশে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে, কখনো অন্যের গোয়ালঘরে অসুস্থ স্বামীকে নিয়ে অতিকষ্টে দিন কাটছে নিঃসন্তান শেফালী বেগমের। তার এই

2026-11-17T16:31:46+00:00
2026-11-17T16:34:39+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শেফালীর অনিশ্চিত জীবনের গল্প
শিহাবুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৪:৩৪ পিএম
অসুস্থ স্বামীকে নিয়ে অতিকষ্টে দিন কাটছে নিঃসন্তান শেফালী বেগমের। ছবি : সময়ের আলো
রাস্তার পাশে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে, কখনো অন্যের গোয়ালঘরে অসুস্থ স্বামীকে নিয়ে অতিকষ্টে দিন কাটছে নিঃসন্তান শেফালী বেগমের। তার এই মানবেতর জীবনযাপনের গল্প শোনার যেন কেউ নেই।

শেফালী বেগমের স্বামীর নাম সাহেব আলী। এক সময় তাদেরও ছিল বাড়ি ঘর। তবে প্রায় দুই যুগ আগে পদ্মা নদীর ভাঙনে শেষ সম্বল ভিটেমাটি হারানোর পর আশ্রয়হীন হয়ে পড়েন সাহেব আলী দম্পতি।

এরপর কখনো রাস্তায়, কখনো অন্যের বাড়িতে বসবাস করেছেন তারা। সাহেব আলী দিনমজুরের কাজ করতেন। তবে মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। যে কারণে সাহেব আলী নিয়মিত কাজকর্ম করতে পারতেন না। স্বামীর এমন পরিস্থিতিতে শেফালী বেগম রাস্তায় মাটি কেটে ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। ভাগ্যের নির্মম পরিহাসে অন্যের গোয়ালঘরেও বসবাস করতে হয়েছে এই বৃদ্ধ দম্পতিকে।

সাহেব আলী গত প্রায় ৬ বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশয়ী। বয়সের ভারে শেফালী বেগমও এখন আর কোনো কাজকর্ম করতে পারেন না। যেদিন খাবার জোগাড় না হয়, সেদিন পানি খেয়েই দিন পার করতে হয় তাদের।


চারপাশে মানুষের আনাগোনা কোলাহল সবই শুনতে পান শেফালী। কিন্তু তার এই নীরব কান্না শোনার মতো কেউ নেই। তবুও প্রতিদিন যেন বেঁচে থাকার লড়াই চালান তিনি, যদি কোনোদিন একটু ভালো থাকার আশ্রয় মেলে—এই আশায়।

জীবনের শেষ প্রান্তে এসে স্বামীকে নিয়ে নিজের একটু আশ্রয়স্থল চান শেফালী বেগম। তাই সরকারের কাছে সাহায্যের আবেদন করেন তিনি।

অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশের দাঁড়ানো এবং সরকারি ঘর ও জমির ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

বৃদ্ধ এই দম্পতি বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামে কালা নামে এক ব্যক্তির বাড়িতে বসবাস করছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ভাঙন  ভিটেমাটিহীন  অসুস্থ স্বামী  শেফালী  রাজবাড়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: