প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম
বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ছবি : সংগৃহীতরাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চাপাতি, দা, ককটেল, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোট ৪৫টি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮৯, তেজগাঁওয়ে ৭৩, মতিঝিলে ৭১, উত্তরা বিভাগে ৪২, লালবাগে ৪১, গুলশানে ৩৭, রমনায় ২১ এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
সময়ের আলো/এমকে