প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীতসাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনি এ তথ্য জানায়েছেন।
আসাদুজ্জামান গনি বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সর্বদা দেশবাসীর পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের ৮টি প্লাটুন নিয়ে আমরা মাঠে থাকব।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনসার সদস্যরা গোপালগঞ্জবাসীর জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে ওই কর্মকর্তা আরও বলেন, এ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা সংবাদ থাকলে তা যেন অবিলম্বে আমাদের জানানো হয়। যাতে আমাদের কার্যক্রম আরও সফল ও কার্যকর করা সম্ভব হয়।
সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা ।
সময়ের আলো/কেএইচও