সিরাজগঞ্জে ট্রাক চাপায় কৃষকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়ক এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় এক কৃষকসহ ২ নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলার হাটিকুমরুল

2026-11-17T14:00:40+00:00
2026-11-17T14:00:40+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে ট্রাক চাপায় কৃষকসহ নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম 
সকাল ৭টার দিকে জেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়ক এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় এক কৃষকসহ ২ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার ভেতরেই আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথর বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সিরাজগঞ্জ  ট্রাক চাপায  কৃষক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: