প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৪ এএম
গাজীপুরে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীতন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের কারণে ২৬টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে, সকালে ভোগড়া এলাকার পাঁচটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ সুপার জানান, ছুটি ঘোষণার পর শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকটি সড়কের পাশে ও বিভিন্ন অলিগলির মুখে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
সময়ের আলো/এমকে