এবার ফেনীর ২ থানায় ওসির রদবদল

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি পর এবার ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

2026-11-17T04:42:54+00:00
2026-11-17T04:42:54+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
এবার ফেনীর ২ থানায় ওসির রদবদল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪২ এএম 
এবার ফেনীর ২ থানায় ওসির রদবদল। ছবি : সংগৃহীত
ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি পর এবার ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে হল রদবদল। সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়।

আদেশে অনুযায়ী, ছাগলনাইয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবু তাহেরকে পরশুরাম মডেল থানায় এবং পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়েছে।

জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের সদ্য বদলি হওয়া ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী ফেনীর ছয়টি থানা পরিদর্শন করেন। সে সময় তিনি জেলা পুলিশের কাজের মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে ছাগলনাইয়া ও পরশুরাম থানার কার্যক্রমে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এরই জেরে এই দুই থানার ওসি পদে রদবদল করা হয়েছে বলে সূত্রটি জানায়।

এর আগে, রোববার ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করে তার জায়গায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে পদায়ন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাত্র পাঁচ মাস আগে ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দেওয়া প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলির এক দিনের মাথায় জেলার দুটি থানার ওসি রদবদলের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, থানা পরিদর্শনের সময় আমি সঙ্গে ছিলাম না। তাই দুই থানার কার্যক্রম নিয়ে অসন্তোষের এমন বিষয়ে আমার জানা নেই। ওসি পদে এ রদবদল নিয়মিত কার্যক্রমেরই অংশ।

উল্লেখ্য, মোহাম্মদ আশ্রাফুল ইসলাম গত বছরের ৭ ডিসেম্বর পরশুরাম মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। অন্যদিকে, মোহাম্মদ আবু তাহের চলতি বছরের ২২ জুন ছাগলনাইয়া থানা পুলিশের ওসি হিসেবে যোগ দেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফেনী  পুলিশ সুপার  এসপি  গোপালগঞ্জ  বদলি  ফেনী  ছাগলনাইয়া  পরশুরাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: