গাজীপুরে ব্রিতে নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নানা আয়োজনে পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) সকালে

2026-11-16T21:44:13+00:00
2026-11-16T21:44:13+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ব্রিতে নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম 
একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা ব্রির সদর দফতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবি : সময়ের আলো
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নানা আয়োজনে পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুরস্থ ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কর্তন উৎসবে অংশগ্রহণ করেন। 

ধান কর্তন শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা ব্রির সদর দফতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ব্রি মিলনায়তনে নবান্ন উৎসবের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়া নবান্ন উৎসব উদযাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।


ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে নবান্ন উৎসব উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রির ধানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান এবং নবান্ন উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং নবান্ন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল সহ ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। 

নবান্ন উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন কর্মসূচিতে ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ব্রিতে ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গাজীপুর  ব্রি  নবান্ন  উৎসব  ১৪৩৩  উদযাপন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: