মিরসরাইয়ে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখিসহ আটক ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮০টি টিয়াপাখিসহ দুইজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৬ নভেম্বর)

2026-11-16T21:12:56+00:00
2026-11-16T21:12:56+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখিসহ আটক ২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম 
৮০টি টিয়াপাখিসহ দুইজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮০টি টিয়াপাখিসহ দুইজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনের পাকা সড়ক থেকে ওই টিয়াপাখিগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।


পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে সম্পূর্ণ কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো নিয়ে আসছিলেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি এবং ২৫ডি ধারায় মামলা করা হয়েছে।

জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মিরসরাই  মিয়ানমার  চোরাইপথ  টিয়াপাখি  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: