উখিয়ায় আরসার সক্রিয় সদস্য গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য আমান উল্লাহকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

2026-11-16T19:35:23+00:00
2026-11-16T19:35:23+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় আরসার সক্রিয় সদস্য গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম 
সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য আমান উল্লাহকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য আমান উল্লাহকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ নিয়ে গত তিন দিনে একই সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করা হলো।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৩১ ব্লকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমান উল্লাহ (৪২) ওই ক্যাম্পের ৩১-এফ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে। ৮ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।


এপিবিএন সূত্রে জানা গেছে, আমান উল্লাহ উখিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ ও ১৪ নভেম্বর পৃথক অভিযানে আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেন ও সংগঠনটির সদস্য মো. জুনায়েদকে গ্রেফতার করে ৮ এপিবিএন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   উখিয়া  আরসা  সক্রিয়  সদস্য  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: