বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ মিটার গার্ডার সেতুর নির্মাণত্রুটি সরেজমিনে

2026-11-16T17:44:48+00:00
2026-11-16T17:44:48+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
উপজেলার পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ মিটার গার্ডার সেতুর নির্মাণত্রুটি সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। এ সময় সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে ত্রুটি দেখতে পেয়ে তা দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন তিনি। এ সময় যানবাহন চলাচলের উপযোগী করে সেতুর অ্যাপ্রোচ ও গাইড ওয়ালের ত্রুটি সংশোধনের নির্দেশ দেন। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, আমি সবেমাত্র এখানে যোগদান করেছি।  ২০২৩-২৪ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর সেন্টারিংয়ে ত্রুটির কারণে এর সৌন্দর্যবর্ধন হয়নি। এ ছাড়া অ্যাপ্রোচ ও গাইড ওয়ালে যে সমস্যা দেখা দিয়েছে, তা যথাযথভাবে সংশোধন করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাউফল  সেতু  নির্মাণত্রুটি  সংশোধন  ইউএনও 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: