পটুয়াখালীতে ট্যাংকলরি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামাল বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ

2026-11-15T16:24:31+00:00
2026-11-15T16:24:31+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে ট্যাংকলরি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম 
তেলবাহী ট্যাংকলরি ও মালামাল বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামাল বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা স্বামী-স্ত্রী হারুন মোল্লা (৪৫) ও মরিয়ম (৪০) আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের সময় পটুয়াখালী ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ঘরের মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে আসছিল ঢাকা মেট্রো-ন-২০-৪৬৬১ নম্বরের একটি পিকআপ ভ্যান। পথে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৩-১৭৭৬ নম্বরের একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটে পিকআপ চালক চান মিয়া মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় পিকআপে থাকা হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার বাহের মৌজ গ্রামের মো. আজাহার গাজীর ছেলে। আহত হারুন মোল্লা গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে। তার স্ত্রী মরিয়ম একই এলাকার বাসিন্দা। 

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  ট্যাংকলরি  পিকআপ  মুখোমুখি সংঘর্ষ  নিহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: