বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে। ঘাটে প্রবেশ

2026-11-15T16:15:27+00:00
2026-11-15T16:15:27+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম 
কাছিপাড়া লঞ্চঘাট। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে। ঘাটে প্রবেশ এবং মালামাল ওঠানামার নামে নির্ধারিত ফির বাইরে টাকা দাবি, টাকা দিতে না চাইলে দুর্ব্যবহার ও হেনস্তা করার অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘাটে হাতে বহন করা মালামালের জন্যও টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে যাত্রীদের দীর্ঘ সময় ঘাটে আটকে রাখা হয়। এমনকি কারও কারও সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। তবে হয়রানির ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে চান না।

এ বিষয়ে ভুক্তভোগী মো. ইলিয়াস জানান, গত ১৪ নভেম্বর ঢাকা থেকে নিজের ব্যবহারের জন্য একটি পুরোনো সেলাই মেশিন নিয়ে পটুয়াখালীগামী লঞ্চে করে ভোর ৫টার দিকে পশ্চিম কাছিপাড়া ঘাটে পৌঁছান তিনি। লঞ্চ থেকে নামার পর ঘাটে দায়িত্বে থাকা এক ব্যক্তি তার কাছে একটি সেলাই মেশিনের জন্য ৩০০ টাকা দাবি করেন। পরে খারাপ আচরণের মুখে ১৫০ টাকা দিতে বাধ্য হন তিনি।

ইলিয়াসের দাবি, এরপর প্রায় এক ঘণ্টা ঘাটে বসে থাকার পর সকাল ৬টার লঞ্চে উঠতে গেলে তার কাছে আবারও ২০ টাকা দাবি করা হয়। এ সময় টাকা আদায়ের তালিকা বা রসিদ চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি তা দেখাতে পারেননি।


অভিযোগের বিষয়ে ঘাটের ইজারাদার বলেন, ঘটনাটি সঠিক নয়। অভিযোগকারীকে প্রমাণসহ পোস্ট করার অথবা প্রমাণ নিয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করে ঘাটে আসার আহ্বান জানান তিনি। তার দাবি, ঘাট পরিচালনার বিষয়ে এলাকাবাসীর কাছ থেকেও মতামত নেওয়া যেতে পারে। পাশাপাশি ফেসবুকে ভিত্তিহীন ও উসকানিমূলক পোস্ট না করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়ার বলেন, এ ধরনের অভিযোগ তারাও পেয়ে থাকেন। ঘাটে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং ইজারা কর্তৃপক্ষ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নির্ধারিত ফির তালিকা প্রকাশ্যে টাঙানোসহ হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  বাউফল  কাছিপাড়া লঞ্চঘাট  অতিরিক্ত টাকা আদায়  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: