সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার, বিচার দাবি

পাবনা প্রতিনিধি

সারাদেশ

রাজধানীর উত্তরখানে স্বামীর বাসার ফ্ল্যাট থেকে সানজিদা ইসলাম ইমার (২৪) রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল পাবনা। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে

2026-11-15T15:24:16+00:00
2026-11-15T15:24:16+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সানজিদা হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার, বিচার দাবি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
নিহত সানজিদা ইসলাম ইমা। ছবি : পরিবারের সৌজন্যে
রাজধানীর উত্তরখানে স্বামীর বাসার ফ্ল্যাট থেকে সানজিদা ইসলাম ইমার (২৪) রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল পাবনা। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৫ নভেম্বর) সরকারি শহীদ বুলবুল কলেজ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত সানজিদা ইসলাম ইমা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি সাবেক সরকারি শহীদ বুলবুল কলেজেরও শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনা পৌর এলাকার গোপালপুর বনমালী শিল্পকলা কেন্দ্র মহল্লায়। তার বাবা এ বি এম শফিকুল ইসলাম।

অন্যদিকে অভিযুক্ত স্বামী আমিনুর রহমানের বাড়ি পাবনা পৌর নূরপুর (গাছপাড়া) এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি ঢাকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সানজিদা ও আমিনুর দুজন দুজনকে পছন্দ করতেন। গত ডিসেম্বরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর থেকেই তারা ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বাসার নবম তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। কিন্তু কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। কলহের একপর্যায়ে সানজিদার ওপর নির্যাতন শুরু হলে তিনি বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় ঘটনার পাঁচ দিন আগে তিনি আবার ঢাকায় ফেরেন।

ঢাকায় ফেরার দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা জানিয়েছিলেন, তিনি আর সেখানে থাকতে পারছেন না এবং তাকে যেন দ্রুত গিয়ে নিয়ে আসা হয়। এরপর ঘটনার দিন একদিন তাকে ফোনে পাওয়া যায়নি। তার স্বামী আমিনুর রহমানকে ফোন করা হলে তিনি অফিসে আছেন বলে জানান। পরবর্তীতে রাতে আমিনুর ফোন করে জানান যে সানজিদা আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের জোরালো দাবি, এটি আত্মহত্যা নয়, স্বামী আমিনুর তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

খবর পেয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদার লাশ উদ্ধার করে। ঘটনার প্রাথমিক তদন্তে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থল থেকেই আমিনুরকে আটক করে।

এ ঘটনায় নিহতের ছোট চাচা এটিএম সাইফুল ইসলাম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আমিনুর ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সানজিদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বর্তমানে ঢাকা সিআইডি ও উত্তরখান থানা পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

সানজিদাকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে এবং খুনি স্বামীর ফাঁসির দাবিতে রোববার পাবনায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। সরকারি শহীদ বুলবুল কলেজ গেটের সম্মুখে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সানজিদাকে নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ঘাতক স্বামী আমিনুর ঘটনাটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশাসনের কাছে জোর দাবি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বামী আমিনুরসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসি নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজধানী  উত্তরখান  স্বামী  ফ্ল্যাট  সানজিদা ইসলাম ইমা  পাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: